রুটি নরম করবেন কিভাবে? জেনে নিন এই টিপস
Odd বাংলা ডেস্ক: সকাল কিম্বা রাত, অনেকের কাছে খাবার প্লেটে হাতরুটি মাস্ট। কিন্তু রুটি যদি নরম না হয়ে শক্ত হয়? তখনই তো যত বিপদ। খাওয়া একেবারে মাথায় ওঠে।
তবে রুটি নরম করার টিপস কিন্তু রয়েইছে। দেখা নিন সেগুলি কি কি-
দই- রুটি মাখার সময় জল মেশানোর আগে অল্প দই মেশান। দই মিশিয়ে তারপর জল ঢেলে মাখুন। দেখবেন রুটি যেমন ফুলবে তেমনি নরম হবে।
গরম জল- ঠান্ডা জলে রুটি মাখলে একটু শক্ত থাকবেই। তাই গরম জল মিশিয়ে রুটি মাকলে সেটি নরম হয়। এবং রুটিও নরম হয়।
ভালোভাবে মাখতে হবে- রুটি নরম হওয়ার কায়দা রয়েছে হাতেই। রুটিকে মাখার ওপর নির্ভর করে সেটি কেমন ফুলবে। আটাকে অল্প মাখলে রুটি শক্ত চটি হয়ে যায়। কিন্তু ভালো করে মাখলে নরম ও ফুলে ওঠে।
অল্প সেঁকা- রুটিকে তাওয়াতে গরম করে নিয়ে, সেঁকবেন এপিঠ ওপিঠ করে মাত্র তিন থেকে চারবার। বেশি ফুলে ওঠার জন্য অপেক্ষা করলে রুটি পুরে শক্ত হয়ে যাবে।
রুটি মেখে ঢেকে রাখুন- রুটি মাখা হয়ে গেলে তালটিকে কিছুক্ষন ঢেকে রেখে তবে গোল করুন। তবে নরম হবে। তবে হ্যাঁ দেখবেন যেননা হাওয়া লাগে।





Post a Comment