নজির গড়ল অসম, দেশের মধ্যে প্রথম এরাজ্যে শুরু হলে রুপান্তরকামীদের টিকাকরণ

Odd বাংলা ডেস্ক: নজির গড়ল অসম। কারণ দেশের প্রথম রাজ্য হিসাবে রূপান্তরকামীদের টিকাকরণের কথা ভাবল সেই রাজ্যের স্বাস্থ্য দফতর। গুয়াহাটিতে শুক্রবার থেকেই চালু হয়েছে এই টিকাকেন্দ্র। প্রথম দিনেই টিকা নেন অন্তত ৪০ জন রূপান্তরকামী। অসম প্রশাসন সূত্রে খবর, আগামী দিনে জেলায় জেলায় একটি করে এই ধরনের রূপান্তরকামীদের টিকাকরণ কেন্দ্র গড়ে তোলা হবে।

অসম ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের ভাইস চেয়ারম্যান স্বাতী বিধান বড়ুয়া এই প্রসঙ্গে বলেন, তাঁদের সদস্যরা বেশির ভাগই রাস্তায় কাজ করেন। অনেকেরই পেশা ভিক্ষে করা কাজেই রাস্তায় করোনার সংস্পর্শে আসার সম্ভাবনা রূপান্তরকামীদের খুবই বেশি। কিন্তু কোভিড সেফ হোমগুলিতে তো রূপান্তরকামীদের জন্য কোনও আলাদা জায়গা নেই। তিনি তাই স্বাস্থ্য দফতরে চিঠি লিখে জানান, টিকাকরণই রূপান্তরকামীদের বাঁচানোর একমাত্র পথ। তাঁরা ১৩ মে আবেদন করি। এবং একদিনের মধ্যেই সারা দেয় সরকার।

২০১১ সালের জনগণনা অনুযায়ী অসমে ১১ হাজার ৩৭৪ জন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন। গুয়াহাটিতে রয়েছেন ২০০০-এর বেশি রূপান্তরকামী। রূপান্তরকামীদের টিকাকরণে অনেক সময়েই সমস্যা হয়ে দাঁড়ায় ভোটার আই কার্ড বা আধার কার্ডের মতো নথির অভাব। আপাতত তৃতীয় নিবাস বলে তৃতীয় লিঙ্গের জন্য তৈরি করা আশ্রয়স্থলের ১২৫ সদস্যের মধ্যে ৪০ জনকে বেছে নেওয়া হয়েছিল টিকাকরণের জন্য। সূত্রের খবর পরের সপ্তাহ থেকে এই কর্মসূচিতে আরও জোর দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.