এই সময় প্রতিদিন আম খাচ্ছেন নাকি? তাহলে অবশ্যই পড়ুন
Odd বাংলা ডেস্ক: গরম মানেই বাজারে আমের রমরমা। দাম যতই পাকা-কাঁচা আম বাড়িতে চাই-ই চাই। টক ডাল কিম্বা আমের চাটনি না হলে খাবারে পাতেই মনটা কেমন করে ওঠে। কিন্তু জানেন কি আমের উপকারিতা?
তাহলে প্রতিনিয়ত আম খেলে ঠিক কি কি উপকার হয় দেখুন-
ডায়াবেটিস রোধ করে- অনেকেই সুগারের মাত্রা বেড়ে যাবে বলে আম ছোঁন না। কিন্তু ডায়াবেটিস রোধ করতে আম কিন্তু খুবই উপকারী। আমের থাকা ফাইবার ও অ্যান্টি ডায়াবেটিক উপাদান এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভাবী মায়েদের শারীরিক উপকার হয়- গর্ভবতী মহিলারা প্রত্যেক দিন একটি করে আম খেলে শরীরে ভিটামিন সি, বি-6 এর মাত্রা বাড়ে। ফলে মায়ের যেমন উপকার হয় তেমনি গর্ভস্থ বাচ্চার শারীরিক গঠন ঠিকঠাক হয়।
হজম ক্ষমতা বাড়ায়- আমের মধ্যস্থিত এনজাইম হজমে সাহায্য করে।
শরীরে অ্যাসিডের ভারসাম্য বজায় রাখে- আমের মধ্যে থাকা টার্টেরিক, ম্যালিক ও সাইট্রিক অ্যাসিড শরীরে অ্যাসিডের ভারসাম্য বজায় থাকে।
ত্বকের সৌন্দর্য বাড়ায়- আমে থাকা বিভিন্ন উপাদান রূপ চর্চার কাজে লাগে। খাওয়া ছাড়াও মাখলেও উপকার হয়।
৬. দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য করে- আম খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়তে সাহায্য হয়ন তাই যাদের চোখের সমস্যা তাঁরা নিয়মিত আম খেলে উপকার পাবেন।





Post a Comment