এ মাসেই আকাশে দেখা যাবে বছরের প্রথম 'ব্লাড মুন', জেনে নিন কবে


Odd বাংলা ডেস্ক: মহাকাশপ্রেমীরা আর কিছুদিনের মধ্যেই সাক্ষী হতে চলেছেন বছরের প্রথম ব্লাড মুনের। চলতি মাসের ২৬ তারিখে এই ব্লাড মুন দেখবে বিশ্ববাসী। এই ব্লাড মুনের স্থায়ীত্ব হবে ১৪ মিনিট ৩০ সেকেন্ড।

ভারত থেকে অবশ্য এই দৃশ্য দেখা যাবে না, বিশেষত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পশ্চিম আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশের বাসিন্দারা ব্লাড মুনের এই স্বর্গীয় দৃশ্য দেখতে পাবেন। বাকিরা ইউটিউবে লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন।

ব্লাড মুন কখন হয়?

যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী একটি সরলরেখায় চলে আসে তখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়। এসময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে। চাঁদের উপর সূর্যের আলো সরাসরি পড়তে পারে না। প্রতিসরণের ফলে আলো চাঁদের অন্ধকার অংশে পড়ে, ফলে চাঁদকে রক্তাভ দেখায়। একেই বলা হয় ব্লাড মুন।

ব্লাড মুনে নানা অন্ধ বিশ্বাস?

ব্লাড মুন'কে অনেকেই অশুভ বলে মনে করেন। প্রাচীনকালে ইনকা সভ্যতার মানুষ বিশ্বাস করতেন, চিতাবাঘের আক্রমণে চাঁদ জখম হওয়ায় চাঁদের রং লাল বর্ণ হয়ে যায়। এছাড়া হুপা উপজাতির মানুষেরা বিশ্বাস করেন, রক্তাক্ত চাঁদ দেখা যাওয়ার অর্থ চাঁদ কোনও ভাবে আহত হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.