করোনার টিকা তো নিলেন,কিন্তু টিকা কাজ করছে কি না, বুঝবেন কীভাবে?


Odd বাংলা ডেস্ক: করোনার টিকা তো নিয়েছেন। কিন্তু টিকা কি আদৌ আপনার শরীরে কাজ করছে, তা বুঝবেন কীভাবে? বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেওয়ার পর যদি আপনার শরীরে এই লক্ষ্মণগুলি দেখতে পান। তাহলে বুঝবেন টিকা কাজ করছে। 

এপ্রসঙ্গে আমেরিকা স্বীকার করে নিয়েছে, ভারতে তৈরি কোভ্যাক্সিন ৬১৭টি ভ্যারিয়েন্টে কাজ করতে সক্ষম। আমেরিকার চিফ মেডিকেল অফিসার অ্যান্টনি ফাউচি বলেছেন, কোভ্যাক্সিন বিশ্বের অন্যতম সেরা টিকা।একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অ্যান্টনি ফাউচি বলেছেন, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর যদি আপনার ব্যথা থাকে, কিংবা শীত শীত অনুভূতি হয়, তাহলে বুঝবেন আপনার ইমিউনিটি সিস্টেম কাজ করা শুরু করে দিয়েছে।

আরও ভালভাবে বললে, টিকা যে হাতে নিয়েছেন, সেই জায়গায় যদি ব্যথা হয়। আপনি ক্লান্তি অনুভব করেন। সর্দি ও জ্বরের মতো যদি উপসর্গ দেখা দেয়, তাহলে ভয় পাবেন না। বুঝে যাবেন টিকা কাজ শুরু করে দিয়েছে।খোদ অ্যান্টনি ফাউচি টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর ক্লান্তি ও শীত শীত অনুভব করেছেন। কিন্তু তা একদিনে ঠিক হয়ে গেছে।  সবচেয়ে বড় কথা ক্লান্তি বা জ্বর এলেও টিকা নেওয়ার পর পর্যাপ্ত বিশ্রাম নিন। তরল জাতীয় খাবার বেশি করে খান। টিকা দেওয়ার জায়গায় ব্যথা করলে বরফ লাগিয়ে নিন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.