করোনা : ভারতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়েছে, মৃত্যু ৩৮৪৭

Odd বাংলা ডেস্ক:  ভারতে সবচেয়ে ভয়ানক তাণ্ডব চালাচ্ছে মারণভাইরাস করোনা। দেশটিতে গত মঙ্গলবার দৈনিক সংক্রমণ ২ লাখের নিচে নিমে এসেছিল। কিন্তু বুধ ও বৃহস্পতিবার পর পর দু’দিনই তা ফের ২ লাখ ছাড়াল।

তবে দৈনিক মৃত্যু বুধবারের থেকে বৃস্পতিবার কমেছে। গত কয়েক দিনের মতো দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে বৃহস্পতিবার। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ১১ হাজার ২৯৮ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২ কোটি ৭৩ লাখ ৬৯ হাজার ৯৩ জন। 

এদিকে, ভারতে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যাটি ৩ লাখ ১৫ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার আটশ ৪৭ জনের।

ভারতে এখন যতো মানুষ প্রতিদিন নতুন করে আক্রান্ত হচ্ছেন, তার থেকে বেশি সুস্থ হয়ে ওঠছেন। এর জেরে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ৭৫ হাজার ৬৮৪ জন।

এই মুহূর্তে ভারতে সক্রিয় রোগী রয়েছেন ২৪ লাখ ১৯ হাজার ৯০৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা পরীক্ষা হয়েছে সাড়ে ২১ লাখেরও বেশি। করোনা পরীক্ষার সাপেক্ষে সংক্রমণের হার ১০ শতাংশের নিচে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.