অক্সিজেনের অভাব মেটাতে গাছের তলায় শুয়ে আছে রোগীরা, লজ্জার ছবি ভারতে


Odd বাংলা ডেস্ক: ভারতের জনগণ যে আজও নিজের ভালটা বোঝেনা সেটা প্রকট হচ্ছে প্রতিটা ঘটনায়। অক্সিজেনের ঘাটতি হয়েছে বলে খাটিয়া করে বট গাছের তলায় শুয়ে দেওয়া হয়েছে রোগীকে। উত্তরপ্রদেশের ছোট্ট গ্রাম মেওলা গোপালগড়ে ঘটেছে এই ঘটনা। 

 রাজধানী থেকে ৯০ মিনিটের পথ, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের মেওলা গোপালগড়ে কোনও ডাক্তার বা স্বাস্থ্য সুবিধা নেই। আশেপাশে একটি সরকারী হাসপাতাল রয়েছে তবে এর কোনও বেড খালি নেই এবং গ্রামবাসীরা বলেছেন যে তারা  প্রাইভেট ক্লিনিকগুলির খরচ বহন করতে পারে না।



তাই গ্রামের এক কবিরাজ এই বিশেষ ব্যবস্যা করে দিয়েছেন তাদের। যাতে অক্সিজেনের ঘাটতি হলে সেই গাছের থেকেই পেয়ে যান অক্সিজেন। পাশাপাশি কোভিড রোগীদের কাছেই বেঁধে দেওয়া হয়েছে গরু। যাতে তাদের গোবরের গন্ধে তাদের অ্যান্টিবডির কাজ  হয়ে যায়। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.