ফের ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করল ভারতের মৌসম ভবন
Odd বাংলা ডেস্ক: বুধবার ভারতের মৌসম ভবন (IMD) তরফে জানানো হয়েছে যে, নিম্নচাপের কারণে আগামী ১৪ মে থেকে ১৬ মে’র মধ্যে আরব সাগরের উপর একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। যার জেরে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী চার পাঁচদিন প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।
আইএমডি(IMD) জানিয়েছে যে,আগামী ১৪ মে সকালের মধ্যে দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর দিয়ে একটি নিম্নচাপ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এটি দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপ অঞ্চল পেরিয়ে উত্তর-পশ্চিমে সরে যাওয়ায় আশেপাশের নিম্নচাপ অঞ্চলকে আরও তীব্র করার সম্ভাবনা রয়েছে। ১৫ থেকে ১৬ মে’র মধ্যে এটি পূর্ব-মধ্য আরব সাগরে ঘূর্ণিঝড়টি তীব্র হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
আরব সাগরে (Arabian Sea) সৃষ্টি হওয়া এই নিম্নচাপের কারণে ১৪ থেকে ১৫ মে কেরল ও লাক্ষাদীপ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তামিলনাড়ু ও কর্ণাটককে ১৫ মে পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ।





Post a Comment