Odd বাংলা ডেস্ক: ডেনমার্কের সংসদের সামনে অভিনব পন্থায় গাজাবাসীর প্রতি সংহতি জানিয়েছেন দেশটির একজন অধিকারকর্মী। গাজায় ইসরায়েলি হামলায় শহিদ শিশুদের স্মরণে রাজধানী কোপেনহাগেনে সংদস ভবনের সামনে ৬৭টি কফিন রেখে ইসরায়েলি হামলার প্রতিবাদে জানান।
সাদা কফিনের সামনে হামলায় নিহত সব শিশুর নাম ও ছবি রাখা হয়। পাশাপাশি কফিনের সঙ্গে ফিলিস্তিনের জাতীয় পতাকাও যুক্ত করা হয়। এ সময় বিখ্যাত সঙ্গীতশিল্পী মাহের জাইনের গাওয়া ‘শিগগির ফিলিস্তিন স্বাধীন হবে’ গানও বেজে উঠে।
গত শুক্রবার (২১ মে) ১১ দিন অবিরত হামলার পর ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কার্যকারিতা শুরু হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্যবিভাগ জানায়, এ সময় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের ২৭৯ জন নিহত হোন। এদের মধ্যে ৬৯জন শিশুসহ ৪০জন নারী ও ১৭জন বৃদ্ধও আছেন। হামলাকালে আহত হয়েছেন ৮ হাজার ৯ শ জন।





Post a Comment