ভারতের একমাত্র মন্দির, যেখানে দেবতা নয় থাকেন স্বয়ং অসুর!
Odd বাংলা ডেস্ক: ভারতে এই একটি মাত্র মন্দিরে অসুর রাহুর আরাধনা চলে মহাসমারোহে৷ উত্তরাখণ্ডের পৌড়ি জেলার কোটদ্বার থেকে প্রায় ১৫০কিলোমিটার দূরে থালিসেন ব্লকে স্থিত মন্দিরে ভগবান শিবের সঙ্গে রাহুরও পুজো করা হয়৷ স্থানীয়রা এই শিবমন্দিরকে রাহুমন্দিরও বলেন৷ দূর দূর থেকে অনেকেই এখানে পুজো দিতে আসেন তাদের রাহুর দোষ কাটানোর জন্য৷
মনে করা হয়, সমুদ্র মন্থনের সময়ে উঠে আসা অমৃত থেকে কিছুটা পরিমাণ অমৃত প্রতারণা করে পান করে নেয় রাহু৷ তাকে অমর হওয়া থেকে আটকাতে, সেই অমৃত সারা শরীরে ছড়িয়ে পড়ার আগেই, ভগবান বিষ্ণু তার মাথা ধড় থেকে আলাদা করে দেন৷ অনেকের মতে, রাহুর সেই মাথা এসে পড়ে উত্তরাখণ্ডের এই স্থানে৷ রাহুর মাথা যেখানে পড়ে, সেখানেই তৈরি হয় এই মন্দির৷ ভগবান শিবের সঙ্গে স্থান পান রাহুও৷ স্কন্দ পুরাণে এই মন্দিরের উল্লেখ রয়েছে৷
রাহুর কাটা মাথা এবং বিষ্ণুর চক্রের জন্যই এই মন্দিরকে রাহু মন্দির নাম দেওয়া হয়৷ মন্দিরের ভিতরে এবং বাইরে দেব-দেবীদের পাথরের প্রাচীন মূর্তি স্থাপন করা হয়৷ এছাড়া গণেশ, বিষ্ণুর চক্র, রাহুর কাটা মাথা সহ আরও অনেক প্রতিমাই রয়েছে এই মন্দিরে৷





Post a Comment