বিছানার নীচে ভুলেও এই জিনিসটি রাখবেন না!
Odd বাংলা ডেস্ক: সারাদিনের কাজের শেষে ক্লান্ত শরীরে আমরা বিছানায় ঘুমোতে যাই৷ ঘুমের সময় আমাদের শরীর বিছানার নীচে থাকা জিনিস থেকে শক্তি সঞ্চয় করে৷ যা আদতে শরীরের ক্ষতি করে বিপুল পরিমাণে৷ কারণ অবচেতন মনে এগুলি আমাদের ব্যাপকভাবে আকৃষ্ট করে৷ তাই বিছানার নীচ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই শ্রেয়৷ খেয়াল রাখুন বিছানার তলায় যেন কোনওভাবেই জুতো‚ স্যুটকেস‚ বই‚ ছবি এবং ফাইল না থাকে৷
ফেং শ্যুই অনুযায়ী, আপনার বিছানার নীচে কয়েকটি জিনিস রাখলে তা আপনার ধন সম্পত্তি বাড়াতে এবং সত্যিকারের ভালোবাসা আপনার কাছে ফিরিয়ে আনতে পারে৷ তবে, তার জন্য বিছানার নীচে রাখতে হবে ট্রেজার বক্স৷ কি রাখবেন এই ট্রেজার বক্সে? সেটি নিজেকেই নিজে প্রশ্ন করে আপনি জেনে নিতে পারেন৷ কোন জিনিসটি আপনাকে সবথেকে বেশি খুশি করে? সেই জিনিসটি রাখতে পারেন আপনি আপনার বিছানার তলায়৷ যদি আপনি বড়লোক হতে চান, তাহলে বিছানার নীচে ট্রেজার বক্সে রাখতে পারেন সোনার গয়না, সোনার কয়েন এবং ক্রিস্টাল৷ পাশাপাশি আপনার ভালোবাসার সঙ্গীকে যদি আপনি কাছে পেতে চান, তাহলে ট্রেজার বক্সে রাখুন লাল মোমবাতি, গন্ধওয়ালা ক্রিম এবং তেল৷





Post a Comment