শিবের পুজোতে হলুদের ব্যবহার ভুলেও নয়! কেন জানেন?
Odd বাংলা ডেস্ক: শিবকে প্রসন্ন করতে ভক্তেরা বিভিন্নভাবে তাঁর আরাধনা করে থাকেন৷ তাঁকে তুষ্ট করা খুব সহজ বলে মনে করা হয়৷ তবে তিনি যত তাড়াতাড়ি প্রসন্ন হন, ততো তাড়াতাড়িই নাকি ক্ষুব্ধ হয়ে যেতে পারেন৷
শিবের আরাধনায় হলুদের প্রয়োগ কখনোই করা হয় না৷ শিব ছাড়া অন্যান্য দেবতার আরাধনায় কিন্তু হলুদের ব্যবহার করা হয়ে থাকে৷ কারণ এই হলুদকে শুভ মনে করা হয়৷ যে কোনও শুভ অনুষ্ঠানেও হলুদ বাটা ব্যবহৃত হয়৷
পৌরাণিক শাস্ত্র অনুযায়ী, শিবলিঙ্গ পৌরুষত্বের প্রতীক এবং হলুদ স্ত্রী সম্বন্ধীয় আচার কার্যের সঙ্গে যুক্ত৷ এই জন্য মহাদেবের পূজার্চনাতে হলুদ ব্যবহার করা হয় না কখনও৷





Post a Comment