সাবধান! বৃহস্পতিবার ভুলেও এসব কাজ করবেন না! করলেই চরম বিপদ
Odd বাংলা ডেস্ক: বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে সকল দুঃখ দূর হয়। আর্থিক সমস্যারও সমাধান হয়। কিন্তু এই লক্ষ্মীবারেও কিছু কাজ থেকে নিজেকে বিরত রাখতে হন। হিন্দুশাস্ত্র মতে, নাহলে এদিন রুষ্ট হন দেবী।
কিন্তু ঠিক কী কী করতে নেই এদিন। চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক-
লক্ষ্মী পুজোর (Laxmi Puja) কিছু নিয়ম আছে। এর বিপরীত হলে তিনি অসন্তুষ্ট হন। তাই পুজোর সময় কখনোই ঘন্টা বাজাবেন না।
লক্ষ্মীপুজোয় লোহা বা স্টিলের বাসনকোসন ব্যবহার করবেন না। লোহা দিয়ে অলক্ষ্মী পুজা হয়। তাই লোহা দেখলে লক্ষ্মী গৃহ ত্যাগ করে যান।
পুজোর সময় তুলসি পাতা নিবেদন করবেন না। কিন্তু নারায়ণের পায়ে তুলসি পাতা দিতে পারেন তিনি আবার এতে খুশি হন।
লক্ষ্মী পুজোর সময় অবশ্যই আল্পনা আঁকবেন। আল্পনাতে দেবীর পায়ের ছবিও আঁকবেন। মঙ্গল ঘটের পাশেই তাঁর পা আঁকবেন। সকাল সকাল পুজো দেবেন। পুজো শেষ করে লক্ষ্মীর পাঁচালী পড়বেন।
বৃহস্পতিবার নখ, চুল-দাঁড়ি কাটাবেন না৷ যদি কাটেন তাহলে নাকি আয়ু কমে যায়৷ এমনকী সন্তানেরও ক্ষতি হতে পারে৷
এইদিন আমিষ খাবার খাবেন না৷ একই সঙ্গে মদ্যপানও করবেন না৷ এতে অর্থাভাব বেড়ে যায়।





Post a Comment