পরতে হবেই দুটি মাস্ক, নির্দেশিকা জারি কেন্দ্রের
ভারত করোনাভাইরাসের (Coronavirus) দ্বিতীয় তরঙ্গের সাথে লড়াই করছে, এর মাঝে বেশ কয়েকজন চিকিৎসা বিশেষজ্ঞ সংক্রমণটি রোধ করতে দুটি মাস্ক (Double Masking) পরার পরামর্শ দিয়েছেন।
রবিবার সরকার ডাবল মাস্কিংয়ের জন্য করণীয় ও অকরণীয় (Dos and Donts) বিষয়গুলির তালিকা প্রকাশ করেছে।
কী করবেন-
ডাবল মাস্কে একটি সার্জিক্যাল মাস্ক (Surgical Mask) এবং একটি ডাবল বা ট্রিপল স্তরযুক্ত কাপড়ের মাস্ক (Cloth Mask) থাকা উচিত।
মাস্কটি নাকের ব্রিজের (Nasal Bridge) বা হাড়ের ওপর উপর শক্তভাবে এঁটে থাকতে হবে।
এটি নিশ্চিত করা উচিত যে শ্বাস-প্রশ্বাস অবরুদ্ধ যাতে না হয়।
নিয়মিত কাপড়ের মাস্ক ধুয়ে নিন।
কী করবেন না-
একই ধরণের দুটি মাস্ক ব্যবহার নয়।
টানা দুই দিন একই মাস্ক পরবেন না।
#Unite2FightCorona
— PIB in KERALA (@PIBTvpm) May 9, 2021
The Dos and Dont's while #DoubleMasking...Take a look👇#PIBKochi @COVIDNewsByMIB @PIB_India @KirenRijiju @BSF_India @CRPF_sector @cpmgkerala @crpfindia @GMSRailway pic.twitter.com/hH8nY9Og38
একটি সমীক্ষা অনুসারে, দুটি শক্তভাবে লাগানো ফেস মাস্ক পরিধান করা করোনা থেকে দ্বিগুণ সুরক্ষা দিতে পারে। বাতাস ফিল্টার করার কার্যকারিতা প্রায় দ্বিগুণ করতে পারে। ফলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়।





Post a Comment