![]() |
| (A Story Covered by Subhendu Pathak) |
শুভেন্দু পাঠক : কোভিডের দ্বিতীয় তরঙ্গ সারা দেশে ছড়িয়ে পড়ার সাথে সাথে ইন্টারনেটে প্রচুর পরিমাণে ভুল তথ্য এবং জাল সংবাদ প্রচারিত হচ্ছে, যা সাধারণ মানুষের দুর্দশা আরও বাড়িয়ে তুলেছে। এরকম একটি বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দাবি করা হয় যে ফেস মাস্কের দীর্ঘমেয়াদী বা দীর্ঘায়িত ব্যবহারের ফলে শরীরে অক্সিজেনের ঘাটতি হতে পারে। ভাইরাল পোস্টের দাবি অনুসারে, বারবার নিঃশ্বাস মাস্কের মধ্যে আটকে এটি ঘটতে পারে যা কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয় এবং আমাদের শরীরের ক্ষতি করে। বলা বাহুল্য, ভাইরাল পোস্টটি মানুষের মধ্যে প্রচুর বিভ্রান্তি ও আতঙ্কের জন্ম দিয়েছে।
It is being claimed in a message that prolonged usage of masks leads to intoxication of CO2 & oxygen deficiency in the body.#PIBFactCheck: This claim is #FAKE. Stop the spread of Coronavirus by wearing mask properly, maintaining social distance and washing hands regularly. https://t.co/EYcl3JxJPO pic.twitter.com/PN6wAFOp3F
— PIB Fact Check (@PIBFactCheck) May 10, 2021
তবে দেখা যাচ্ছে যে ইন্টারনেটে প্রচারিত ভাইরাল পোস্টটি সম্পুর্ন ভুয়া এবং এর কোনও বিশ্বাস যোগ্যতা নেই। এমনকি দীর্ঘ সময় ধরে মাস্ক ব্যবহার করলে শরীরে অক্সিজেনের ঘাটতি বাড়ে না এটাও চিকিৎসকরা জানিয়েছেন। বরং মাস্ক না ব্যবহার করলেই বিপদ বেশি। কোনও মাস্ক, ব্যক্তির রক্তে অক্সিজেনের মাত্রা হ্রাস করেছে এমন কোনও প্রমাণ নেই।
ভাইরাসের বিস্তার রোধে সাহায্য করার জন্য মাস্কই একমাত্র কার্যকর উপায়, স্বাস্থ্যসেবা কর্মকর্তাদের মতে তাই মাস্ক নিয়ে কারও কোনও ভুল তথ্য ছড়ানো উচিত নয়।





Post a Comment