সঠিক দিকে প্রদীপ রাখছেন তো? নাহলে কিন্তু মহাবিপদ!

Odd বাংলা ডেস্ক: হিন্দু সম্প্রদায়। পবিত্র এই সম্প্রদায়কে ঘিরে রয়েছে হাজারো রীতি। তারই মধ্যে অন্যতম তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ জ্বালানো। কিন্তু জানেন কি, কেন এই বিশেষ রীতি? 

আসলে হিন্দু শাস্ত্রে কথিত আছে, সন্ধ্যা বেলা প্রদীপ জ্বালালে তেত্রিশ কোটি দেবতা ও পূর্বপুরুষদের আত্মার শান্তি পায়। এছাড়াও সংসারের জন্যও মঙ্গল। প্রদীপের আলো অন্ধকারের উন্মোচন ঘটিয়ে আলো নিয়ে আসে। এবং বাড়ির ওপর থেকে সমস্ত নেগেটিভ প্রভাব দূর হয়।

শুধু সন্ধ্যাবেলা নয়, আমাদের দেশে বারো মাসের তেরো পার্ব্বন অর্থাৎ বিভিন্ন পূজা অর্চনাতেও প্রদীপ জ্বালানো হয়। বিশেষ করে কালী পূজা ও দূর্গা পূজার সময়। 

মন্দিরে তো কোনো কথাই নেই, সকাল সন্ধ্যা পূজো ও আরতির সময়ে প্রদীপ জ্বালানো হয়। আরতির সময় ব্যবহার করা পঞ্চপ্রদীপ সকলের শারীরিক সুস্থতায় একটি বিশেষ ভূমিকা পালন করে বলেই শোনা যায়। তবে বাড়িতে প্রদীপ জ্বালানোর সময় আপনি সেটি কোনদিকে রাখছেন তারওপরে নির্ভর করে আপনার শান্তি।

হিন্দু শাস্ত্র অনুযায়ী, উত্তর দিকে প্রদীপের শিখা রাখলে তা সম্পত্তির পরিমান বাড়াতে সাহায্য করে। যদি প্রদীপ পূর্বমুখী করে জ্বালানো হয় তাহলে মানসিক শান্তি ও সুখ বৃদ্ধিতে বিশেষ ভাবে সাহায্য করে। যদি আপনার বড় বা ছোটো কোনো দেনা থাকে তা মুক্ত করতে সর্বদা প্রদীপকে পশ্চিমমুখী করে বসান। তবে দক্ষিণ দিকে প্রদীপ রাখা নাকি একেবারেই সুখকর নয়, বলছেন বাস্তু বিশেষজ্ঞরা। তাই কখনই প্রদীপ দক্ষিণ মুখী করে রাখবেন না। এতে সংসারে মঙ্গলের থেকে অমঙ্গলই বেশি হয়।

যদিও অনেকে এই নিয়ম মানেন না। নিজেদের ইচ্ছেমতো যেদিকে খুশি প্রদীপ জ্বালিয়ে থাকেন। কিন্তু এই রীতি মেনে চলে একবার দেখুন। যদিও আমাদের দেশে এই রীতি অনেকেই মেনে চলেন,বিশেষ করে গ্রামাঞ্চলে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.