মসজিদের মধ্যেই গভীর রাতে কিশোরীর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ ইমাম! তারপর..

Odd বাংলা ডেস্ক: মসজিদের ভেতর কিশোরীর (১৫) সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ হুসাইন আহমেদ সিরাজী (৪০) নামের এক ইমামকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী। বাংলাদেশের পাবনার বক্তারপুর নতুনপাড়া জামে মসজিদের ঘটনা।
অভিযুক্ত ইমামের বাড়ি টাঙ্গাইল জেলার ভূঁয়াপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে। তিনি দুই সন্তানের বাবা। গত প্রায় ৬-৭ বছর ধরে ওই মসজিদে ইমামতির পাশাপাশি মসজিদ সংলগ্ন মনোয়ারা বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে মসজিদ সংলগ্ন বাড়ির আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি সাহরি খাওয়ার জন্য উঠে মসজিদের ভেতর শব্দ শুনতে পান। এতে তার সন্দেহ হলে মসজিদের দিকে এগিয়ে গিয়ে জানালার ফাঁক দিয়ে ইমামকে এক কিশোরীর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ দেখতে পান।

এ সময় তার চিৎকারে কিছুক্ষণের মধ্যে স্থানীয়রা এগিয়ে এসে মসজিদের বাইরে তালা দিয়ে আমিনপুর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভোর ৩টার দিকে ওই ইমামকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় কয়েক’শ মানুষ মসজিদের সামনে ভিড় জমান। ইমামের সঙ্গে আপত্তিকর অবস্থায় থাকা ওই কিশোরী একই গ্রামের বাসিন্দা।  

স্থানীয়দের হাতে ধরা পড়ার পর ইমাম হুসাইন আহমেদ সিরাজী জানান, ওই কিশোরী তার ছাত্রী। তারা কোনো খারাপ কাজ করেননি। তবে কিশোরীর বাবা বলেন, 'আমার নাবালিকা মেয়েকে ওই ইমাম ফুসলিয়ে এ কাজ করেছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.