স্বস্তি, একধাক্কায় অনেকটাই কমল দৈনিক সংক্রমণ, কমেছে মৃত্যুও

Odd বাংলা ডেস্ক: আশার আলো। একধাক্কায় অনেকটাই কমে গেল দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন জানান দিচ্ছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৩৬৪ জন। উল্লেখযোগ্যভাবে কমেছে দৈনিক মৃত্যির সংখ্যাও। দেশে একদিনে মৃত্যু হয়েছে ৩৬৬০ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড মুক্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৪৫৯ জন।

গত ৪৪ দিন পর দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা সবচেয়ে কম। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২৩ লাখ ৪৩ হাজার ১৫২। গোটা দেশে অধিকাংশ মানুষকে দ্রুত টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, ২৭ মে পর্যন্ত দেশে ২০ কোটি ৫৭ লাখ ৬৬০ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৯ লাখ ১৯ হাজার ৬৯৯ টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি, এখনও পর্যন্ত ৩৩ কোটি ৯০ লাখের বেশি করোনা টেস্ট করা হয়েছে। গত একদিনে ২০ লাখ ৭০ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে পজিটিভিটি রেট ৮ শতাংশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.