আজ থেকে খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা


Odd বাংলা ডেস্ক: সোমবার থেকে খুলল কেদারনাথ মন্দিরের দরজা।কোভিড প্রোটোকল মেনেই খোলা হয়েছে মন্দির। ভক্তরা এখনই মন্দিরে যেতে পারবেন না। মন্দির খোলার পর প্রথম অনুষ্ঠানেও তাঁরা অংশ নিতে পারেননি। তাঁদের জন্য অনলাইনে দর্শনের ব্যবস্থা করা হয়। মন্দিরের দরজায় মহাদেবের যে ১১ জ্যোতির্লিঙ্গ রয়েছে তা গোটা বিশ্বের ভক্তদের কাছেই পুণ্যের। সেগুলি ধর্মীয় অনুষ্ঠানের পর ভোর ৫টা থেকে খুলে দেওয়া হয়।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত বলেছেন, সোমবার ভোর ৫টা থেকে কেদারনাথ মন্দির খোলা হয়। গঙ্গোত্রী ও যমুনেত্রী ১৪ মে থেকে খুলে দেওয়া হয়েছে। আগামীকাল বদ্রিনাথের মন্দির খোলার কথা। যদিও চারধাম যাত্রা এই মুহূর্তে বন্ধ। করোনা মহামারীর কথা মাথায় রেখে আপাতত স্থগিত রাখা হয়েছে চারধাম যাত্রা। শুধুমাত্র এই তীর্থস্থানগুলিতে পুজো ও ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হবে। কাউকে ঢুকতে দেওয়া হবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.