'মিস ইউনিভার্স ২০২১' হলেন ম্যাক্সিকোর অ্যান্দ্রে মেজা,প্রথম পাঁচে স্থান করে নিল ভারত
Odd বাংলা ডেস্ক: ৭৩ জন দুরন্ত প্রতিযোগির সঙ্গে কঠিন লড়াইয়ের পর শেষ পর্যন্ত ২০২১ সালের মিস ইউনিভার্স হিসেবে নির্বাচিত হলেন মেক্সিকোর অ্যান্দ্রে মিজা (Miss Mexico Andrea Meza)।৬৯-তম মিস ইউনিভার্সের আসর বসেছিল ফ্লোরিডার সেমিনোল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে। প্রায় ৩ ঘণ্টা ধরে টেলিভিশনে সম্প্রচার করা হয় এই অনুষ্ঠান। প্রাক্তন মিস ইউনিভার্স দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনঝি অ্যান্দ্রের মাথায় মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন।
তবে সেরা পাঁচের মধ্যে স্থান করে নিলেন ভারতীয় প্রতিযোগী অ্যাডলিন ক্যাসেলিনো, তিনি তৃতীয় রানার-আপ নির্বাচিত হয়েছেন। মিস ইউনিভার্সের ট্যুইটার পেজ থেকে শেয়ার করা হয়েছে গোটা অনুষ্ঠানের ঝলক। অ্যান্দ্রেকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন গোটা বিশ্বের মানুষ। ইতিমধ্যেই মিস ইউনিভার্স ২০১৫ পিয়া আলোনজো ওয়ার্টসবাচ অ্যান্দ্রেকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন।
এ বছরের বিজয়ী মিলিয়ে মেক্সিকো মোট তিনবার মিস ইউনিভার্সের খেতাব অর্জন করল। এর আগে ১৯৯১ সালে লুপিটা জোনস এবং ২০১০ সালে জিমেনা নাভাররেতে মিস ইউনিভার্স হয়েছিলেন। এবারের প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মিস ব্রাজিল জুলিয়া গামা এবং তৃতীয় হয়েছেন মিস পেরু জ্যানিক মাসেতা দেল কাসিলো।





Post a Comment