বাড়ির ঠাকুরঘরে এসব জিনিস নেই তো? থাকলেই মহাবিপদ!
Odd বাংলা ডেস্ক: হিন্দু বাড়ি মানেই, সে বাড়িতে থাকবে একটি সাজানো গোছানো ঠাকুরঘর। যেখানে নানা দেবদেবী একসঙ্গে বিরাজ করবেন। শিব-দুর্গা-কালি, থেকে লক্ষ্মী-সরস্বতী-গণেশ। কৃষ্ণ বা গোপাল ঠাকুরও মন্দির আলো করে বসে থাকেন। কিন্তু জানেন কি, এমন কিছু ছবি বা মূর্তি আছে যেগুলি বাড়ির মন্দিরে রাখা উচিৎ নয়। সেগুলি কী চলুন জেনে নেওয়া যাক..
মা লক্ষ্মীর বসে থাকা অবস্থার ছবি বাড়ির মন্দিরে রাখতে পারেন৷ এই বিরাজমান অবস্থায় মা লক্ষ্মীর ছবি সবথেকে শুভ হয় বলে মনে করা হয়৷ ধন-সম্পত্তি প্রাপ্তির যোগ থাকে বলেও মনে করেন অনেকে৷
মা দুর্গা সাক্ষাৎ শক্তির আধার৷ কিন্তু বাড়িতে কখনোই মা-এর রুদ্র রূপের ছবি বা মূর্তি রাখা নাকি উচিত নয়৷ বলা হয়, মা-এর এই ক্ষোভের ছবি-মূর্তি বাড়িতে রাখলে, পরিবারে অশান্তি-কলহ বাড়তে পারে৷ বাড়িতে তাই সর্বদা মা-এর শান্তরূপের ছবি রাখতে হয়৷
বাড়ির মন্দিরে শনিদেবের মূর্তি রাখা উচিত নয়৷ কারণ শনিদেবের পূজোর জন যে বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন হয়, তা বাড়িতে সম্ভব নয়৷ বাড়ির বাইরেই তাই এই দেবতার পুজো হয় এবং শনিদেবের প্রসাদ বাড়ির বাইরেই খাওয়া হয়৷
আবার অনেকের মতে ভগবান শিবের তাণ্ডবের মূর্তিও বাড়ির মন্দিরে না রাখলেই মঙ্গল৷ যে মূর্তিতে মহাদেব তাঁর পরিবারের সঙ্গে থাকেন, সেই মূর্তিকে শুভ মনে করা হয়৷
মন্দিরে একই দেবতার দুটি মূর্তি রাখতে অনেকে নিষেধ করেন৷ আর যদি তা রাখতেই হয় তাহলে মুখোমুখি রাখুন, পাশাপাশি নয়৷





Post a Comment