করোনা আবহে জনপ্রিয়তা কার্যত তলানিতে নরেন্দ্র মোদীর! বলছে এই সমীক্ষা

Odd বাংলা ডেস্ক: করোনার  দ্বিতীয় ঢেউয়ের দাপটে কার্যত ধরাশায়ী ভারত। দেশে করোনা পরিস্থিতির জন্য বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। এমনকী, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সমালোচিত হতে হয়েছে। দেশজুড়ে চলতে থাকা করোনা আবগে ধাক্কা খেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা। 

ভারতীয় ও মার্কিন সংস্থার সমীক্ষায় দাবি করা হয়েছে, মোদীর জনপ্রিয়তা হু হু করে নেমেছে। 'মর্নিং কনসাল্ট' নামে মার্কিন সংস্থার সমীক্ষা অনুযায়ী এই মুহূর্তে মোদীর জনপ্রিয়তার সার্বিক সূচক রয়েচে ৬৩%। তাঁর বিরুদ্ধে মত দিয়েছেন ৩১%। গত এপ্রিল মাসে নমোর জনপ্রিয়তা ২২ পয়েন্ট কমে গিয়েছে বলে দাবি করা হয়েছে। 

২০১৯ সালের অগাস্ট মাস থেকে ওই মার্কিন সংস্থা প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার হিসেব রাখছে। এই প্রথম তা একধাক্কায় এতটা কমল বলে জানা যাচ্ছে।অন্যদিকে, ভারতীয় সংস্থা 'C Voter'-এর সমীক্ষায় দাবি করা হয়েছে, দেশের মাত্র ৩৭% মানুষ প্রধানমন্ত্রীর প্রশাসনের বিষয়ে 'অত্যন্ত সন্তুষ্ট'। আরও বলা হয়েছে, ২০১৪ সালে দেশে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম এত বেশি সংখ্যক মানুষ মোদীর বিরুদ্ধে মতামত জানিয়েছেন। অন্যদিকে, 'C Voter'-এর প্রতিষ্ঠাতা যশবন্ত দেশমুখ রয়টার্সকে বলেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন'।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.