ধেয়ে আসছে তাউকতে, ফিরে আসতে পারে ২০ বছর আগের ঝড়ের তাণ্ডবের স্মৃতি


Odd বাংলা ডেস্ক: আরব সাগরে মার্চ মাস থেকেই শুরু হয়েছে উত্তর ভারত মহাসাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় মরশুম। মে মাসের মাঝে এসে প্রথম ঘূর্ণিঝড় আরব সাগরের বুকে শক্তি সঞ্চয় করছে। প্রাক-বর্ষা মরশুমে এই ঝড় সুপার সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় তাউকতে আরব সাগরে ফুঁসতে শুরু করেছে। এই ঘূর্ণিঝড় যদি শক্তি বাড়িয়ে ভারতের গুজরাত অভিমুখে ধেয়ে আসে, তবে ২০০০ সালের পর প্রথম কোনও ঝড় মে মাসে হানা দেবে পশ্চিম উপকূলের এই রাজ্যে। ভারতীয় হাওয়া অফিস সম্প্রতি অবশ্য ঘূর্ণিঝড় তাউকটের গুজরাত অভিমুখে ধেয়ে আসার ভবিষ্যদ্বাণীই করেছে।

এবার প্রাক বর্ষা মরশুমে বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত কোনও ঘূর্ণিঝড় তৈরি না হলেও, আরব সাগর দিয়ে ধেয়ে আসছে বিরাট ঝড়। যা দুই দশকের মধ্যে সবথেকে শক্তিশালী রূপ নিতে পারে। গুজরাট উপকূলে আছড়ে পড়বে সুপার সাইক্লোন! আরব সাগরে সংঘটিত অধিকাংশ ঝড় পশ্চিমের দিকে সোমালিয়া, ইয়েমেন ও ওমানের উপর আছড়ে পড়ে। ভারতের পশ্চিম উপকূলের দিকে কম ঝড়ই ধেয়ে আসে। গতবার মুম্বই উপকূল সন্নিকটে এসেছিল ঘূর্ণিঝড় নিসর্গ। এবার ভারতের গুজরাট উপকূলে আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন তাউকতে।

দুই দশকের সেরা ঘূর্ণিঝড় আরব সাগরের বুকে ঘূর্ণিঝড় তাউকতে(tauktae) মধ্য আরব সাগরের উপর অবস্থান করছে। এর আগে মে মাসে গুজরাট উপকূলে সর্বশেষ ঝড়টি এসেছিল ২০০১ সালে। এআরবি ০১ ঘূর্ণিঝড় ২১ থেকে ২৮ মে পর্যন্ত তাণ্ডব চালিয়েছিল। অত্যন্ত মারাত্মক ওই ঘূর্ণিঝড় ২০০১ সালের ২২ মে সোমালিয়া উপকূলে আছড়ে পড়েছিল। ২১৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া এই ঝড় ছিল আরব সাগরের সবচেয়ে শক্তিশালী ঝড়। ২০০৭ সালে সুপার সাইক্লোন গনুর থেকেও ভয়ঙ্কর ছিল ওই ঝড়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.