এখনকার আপেল-কলা-তরমুজ কিন্তু আদৌ আসল নয়! তাহলে কী খাচ্ছি আমরা?
Odd বাংলা ডেস্ক: পৃথিবীতে সব কিছুই কমবেশি পরিবর্তিত হয়। সৃষ্টির শুরু থেকেই এমন হয়ে আসছে। এমনকি ফলও এ নিয়মের বাইরে নয়। এমন কিছু ফল আছে, যেগুলো শুরুতে এমন ছিল না। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে এর স্বাদ-গন্ধ-রং।
জানেন কি? কোন ফলগুলোর এমন পরিবর্তন হয়েছে। মিষ্টি আপেলের স্বাদ পছন্দ করেন না অনেকেই। এটি কিন্তু শুরুতে ছিল টক। অবাক হচ্ছেন? যলুন এমন আরো কিছু পরিচিত ফলের অজানা পরিবর্তন জেনে নিই-
তরমুজ
বাইরে সবুজ আর ভেতরে লাল রঙা এই ফল কিছু আদিকালে এমন ছিল না। জানা যায় এক চিত্রশিল্পীর একটি সদ্য কাটা তরমুজসহ বিভিন্ন রকমের ফলের ছবি দেখে। লক্ষ্য করলে দেখা যাবে, চিত্রিত তরমুজটি আধুনিক সংস্করণের চেয়ে একেবারে আলাদা দেখতে। এমনকি আমরা বিভিন্ন প্রজাতির তরমুজ খেয়ে থাকি, যার স্বাদ ও রং ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
আপেল
আপেলের আগের বৈশিষ্ট্য এমন ছিল না। এর স্বাদ বদলে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। আগে অনেক বেশি টক ছিল আপেলের স্বাদ। এখন আমরা নিয়মিত বাজার থেকে যে ফল কিনে থাকি, তা আগের চেয়ে অনেক বেশি মিষ্টি।
কলা
কলার বিলুপ্তি ঘটেছে বহু আগেই। বর্তমানে বেশিরভাগ দোকানে যে কলা পাওয়া যায়। সেটি আসলে ক্যাভেনডিশ নামে পরিচিত একটি জাত। জানা যায়, উনিশ শতকের পর থেকে অনেক ধরনের কলা বিলুপ্ত হয়ে গেছে। একধরনের ছত্রাক কলার পরিবর্তনে প্রভাব ফেলেছিল।






Post a Comment