মর্গ থেকে উঠে জার্মানির ৯টি বিমান ধ্বংস করেছিলেন প্রথম বাঙালি যুদ্ধবিমান চালক ইন্দ্রলাল!
বিশেষ প্রতিবেদন: ইন্দ্রলাল রায়। গোটা বিশ্বের দুঃসাহসী মানুষদের মধ্যে অন্যতম তিনি।
১৮৯৮ সালের ২ ডিসেম্বর কলকাতাতেই জন্মেছিলেন ইন্দ্রলাল রায়। কিন্তু বাবার পেশাগত কারণে মাত্র পাঁচ বছর বয়সেই বিলেত পাড়ি দিতে হয় তাঁকে। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রবল ইচ্ছে জাগে ইন্দ্রলালের।
সে ইচ্ছে পূরণও হয়। সাল ১৯১৭, ৫ জুলাই। রয়্যাল এয়ার কর্পসে যোগ দিলেন ৫৬ নম্বর স্কোয়াড্রনের সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে। ইতিহাসে তিনিই প্রথম বাঙালি যুদ্ধবিমান চালক। যোগ দিয়েই শত্রুপক্ষের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন তিনি। গুলি করে উড়িয়েছেন একের পর এক বিমান।
কিন্তু ১৯১৭-র ডিসেম্বর ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হন ইন্দ্রলাল। জার্মান বাহিনীর আক্রমণে ভেঙে পড়ে তাঁর বিমান। ডাক্তার জানালেন, ইন্দ্রলাল মৃত।
মর্গে ঢোকানো হল দেহ। তখনই হঠাৎ ধাক্কার শব্দ। সকলেই যখন ভয়ে কাঁপছে, তখনই ভিতর থেকে বেরিয়ে এলেন জলজ্যান্ত ইন্দ্রলাল। ফিরে এসে আবার আকাশে উড়লেন। ১৯১৮ সালের জুলাই মাস। দশদিনে ধরাশায়ী করলেন জার্মানির ৯টি যুদ্ধবিমান।
২২ জুলাইও একইভাবে আকাশে উড়েছিলেন ইন্দ্রলাল। চারটি বিমানের সঙ্গে একাই লড়ে ধ্বংস করেছিলেন দুটিকে। তবে শেষ পর্যন্ত জার্মান বাহিনীর গুলিতে মাত্র ২০ বছর বয়সেই থেমে যায় ইন্দ্রলালের অভিযান।





Post a Comment