আকালের মধ্যে অশনি সংকেত, গুদামে পুড়ে ছাই হয়ে গেল ২৫ লক্ষ টাকার টিকা!
Odd বাংলা ডেস্ক: সারা দেশজুড়ে যখন করোনা টিকার জন্য হাহাকার শুরু হয়েছে, যখন একাধিক রাজ্যে বন্ধ প্রথম জোজ দান, এমনকি দ্বিতীয় ডোজের চাহিদাও মেটানো সম্ভব হচ্ছে না। এর মধ্যেই ইন্দৌরে একটি গুদামে প্রায় ২৫ লক্ষ টাকার টিকা পুড়ে নষ্ট হল। যদিও এ বিষয়ে প্রশাসনের তরেফে বিস্তারিত কিছু জানানো হয়নি।
জানা গিয়েছে, ইন্দৌরে ভারত সেরামস অ্যান্ড ভ্যাকসিনস লিমিটেডের এক গুদামে আজ সকালে আগুন লাগার ঘটনা প্রকাশ্যে আসে। পুলিশ সূত্রে জানা যায়, আগুনে প্রায় ২৫ লক্ষ টাকার টিকা নষ্ট হয়ে গিয়েছে। তবে টিকার ঠিক কত ডোজ নষ্ট হয়েছে, তা এই মুহূর্তে নির্দিষ্ট করে জানা যায়নি। এই গুদামে ব্ল্যাক ফাংগাসেরচিকিৎসার ইঞ্জেকশনও ছিল। সেগুলিও আগুনে নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে।
আগুন লাগার পরই পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বিপুল পরিমাণ টিকা বাঁচানো যায়নি। কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।গতকালই কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের হাতে প্রায় পৌনে ২ কোটি করোনার টিকা রয়েছে। আগামী ৩ দিনে আরও ৫১ লক্ষ টিকা পৌছে দেওয়া হবে। কিন্তু সেই সময়েই মধ্যপ্রদেশের ইন্দৌর থেকে এমন একটি খবর এল যা হতাশাজনক।





Post a Comment