Odd বাংলা ডেস্ক: হেডলাইনটা পড়ে বোধহয় আপনাদের মনে হচ্ছে কী সমস্ত ভুলভাল তথ্য এগুলি। কিন্তু ভারতীয় বংশোদ্ভূত বহু মানুষই বিশ্বের ইতিহাসে ছিলেন যাঁরা নিজেদের পরিচয় গোপন করে গিয়েছেন। মনে রাখবেন ভারতীয়রা আজ থেকে ৩০০০ বছর আগেই নৌচালনা ও সমুদ্রে ভীনদেশের জন্য পাড়ি দিতে শিখেছিল। আর যখন হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা বিকশিত হচ্ছে তখন বর্তমানের পশ্চিমাদেশগুলিতে স্টোন এজ চলছিল। ফলে প্রচুর ভারতীয় বিশেষত উত্তর ভারতীয়রা মূল ভূখন্ড ছেড়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। এর মধ্যে অনেক গোষ্ঠী আছে অবশ্য। তবে তার মধ্যে রোমানি নামের একটি গোষ্ঠী গোটা সেন্ট্রাল ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে।
এই রোমানি জনগোষ্ঠীর একজন সদস্য ছিলেন চার্লি চ্যাপলিন (Source: The Guardian)। সম্প্রতি এক ঐতিহাসিক গবেষণায় খোঁজ করা হয়েছিল যে চ্যাপলিনের জন্ম ঠিক কোথায় হয়েছিল। সেই গবেষণাতে জানা যায় চ্যাপলিনের পরিবার আসলে জিপসি (যাযাবর) জীবন কাটাতো। মানে তাদের কোনও স্থায়ী বাসস্থান ছিল না। (Source: Birmingham Live)
কারা এই রোমানি?
রোমানি কথাটি এসেছে রোমা ও সিন্তি বা সিন্ধি থেকে। মানে সিন্ধুপ্রদেশের বসবাসকারী হল এই জনগোষ্ঠী। তারা সময়ের সঙ্গে পশ্চিমা দেশগুলির প্রধান ধর্ম খ্রীষ্টানদের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে ধর্মান্তরিত হয়ে যায়। কিন্তু ভারতীয় সংস্কৃতি তাদের মজ্জায় মজ্জায় বেঁচে আছে আজও। রোমানিদের অন্যতম আরাধ্য দেবী হল 'কালী সারা'
![]() |
| রোমানিদের আরাধ্য দেবী 'কালী সারা' হল মা কালীর ভার্জিন মেরি সংস্করণ |
![]() |
| ইংল্যান্ডের রাস্তায় কিছু রোমানি |
এখন কেমন আছে রোমানিরা?
সম্প্রতি এক তথ্যচিত্রে দেখানো হয়েছে রোমানিদের জীবনযাত্রা। তাদের বাড়িতে ঠাকুরের সিংহাসন আছে। রাশিয়াতে বসবাসকারী কিছু রোমানি মেয়েরা তো মাথায় সিঁদুরও লাগায়। অনেক রোমানির নামও ভারতীয় হয়।
কিন্তু সেন্ট্রাল ইউরোপের দেশগুলি তাদের এথনিক গ্রুপ হিসেবে না বিবেচনা করে জিপসি বা যাযাবর হিসেবে বিবেচনা করে। ফলে তাদের পাসপোর্ট বা কোনও রকম নাগরিকত্ব দেওয়া হয় না। ফলে তারা এখন স্টেটলেস নোম্যানস ল্যান্ডে বসবাস করা করছে।
[এই বিষয়ে Ian Hancock এর একটা সম্পুর্ন বই আছে, যেখানে রোমানিদের বংশপরিচয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বইটির নাম We are the Romani People]







Post a Comment