করোনা সমস্যার যাবতীয় সমাধান এবার হাতের মুঠোয়, নতুন অ্যাপ আনল রাজ্য
Odd বাংলা ডেস্ক: কেন্দ্র কো-উইন(CoWin) অ্যাপের মাধ্যমে ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু করেছে। এবার রাজ্য সরকারও কোভিড অ্যাপ চালু করল। মঙ্গলবার থেকেই বাংলায় চালু হয়েছে কোভিড অ্যাপ। গুগল প্লে স্টোরে গিয়ে COVID-19 ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।
রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করলেই করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন রাজ্যবাসী। রোগ নির্ণয়ের জন্য কীভাবে পরীক্ষা করতে হবে, পরীক্ষা করা কতটা জরুরি, তার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত, সে বিষয়ে সব তথ্য পাবেন। আবার বাড়িতে থেকে করোনা চিকিৎসা চালাতে হবে কীভাবে, সেই গাইডলাইনও থাকবে এখানে।





Post a Comment