এই আঙুলে রুপোর আংটি পড়ুন! তারপর দেখুন ম্যাজিক

Odd বাংলা ডেস্ক: রুপোর সঙ্গে জুপিটার আর চাঁদের সংযোগ রয়েছে। তাই রুপোর প্রভাব ভীষণই গুরুত্বপূর্ণ। এই ধাতু আসলে শরীর থেকে সবধরনের বিষ বের করে দেয়।দেখে নেওয়া যাক রুপো ঠিক কিভাবে ব্যবহার করলে আপনি লাভবান হবেন।
প্রথমে দোকান থেকে একটি রুপোর আংটি কিনুন। বৃহস্পতিবারেই কেনার চেষ্টা করবেন। এবার সারারাত এক বাটি জলের মধ্যে সেটি ভিজিয়ে রাখুন। এরপর পুজোর জায়গায় সেই আংটি রেখে পুজো করুন কিংবা ওই আংটি হাতে নিয়ে ধ্যান করুন, যাতে আংটিটি আপনার কাজে আসে।
 
চন্দন লাগিয়ে রাখতে পারেন আংটিটিতে। এবার কনিষ্ঠা আঙুলে পরুন সেই আংটি। দেখবেন আপনার জীবনে দারুণ প্রভাব পড়তে শুরু করেছে। এই আংটি পরলে আপনার সৌন্দর্য বাড়বে আর ব্যক্তিত্ব ফুটে উঠবে। সেইসঙ্গে আপনার সব রাগ-ক্রোধ কমে যাবে।

যদি চাঁদের প্রভাব আপনার জীবনে কম থাকে তাহলে মনের জোর কমে যায়। রুপোর আংটি পরলে তা ফিরে আসে। এর ফলে সর্দি-কাশির সমস্যাও কমে। শুধুমাত্র আংটি নয়, রুপোর চেনও পরা যেতে পারে। এছাড়া রুপোর বাসনও খুব গুরুত্বপূর্ণ। রুপোর বাসনে মধু রেখে তা যদি রুপোর চামচ দিয়ে খাওয়া যায় তাহলে সাইনাসের সমস্যা সেরে যায়। তাই রুপো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাতু।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.