বাংলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, বইবে ঝোড়ো হাওয়াও
Odd বাংলা ডেস্ক: গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি(Rain) হচ্ছে। বিকেলের পর কালো মেঘে ঢাকছে আকাশ। যদিও গতকাল কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হয়নি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rain Forecast) সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।





Post a Comment