করোনা আক্রান্ত রোগীর কখন অক্সিজেন প্রয়োজন? এই মুহূর্তে অবশ্যই জেনে রাখুন

Odd বাংলা ডেস্ক: যখন করোনাভাইরাসে আক্রান্ত রোগী ক্রিটিক্যাল স্টেজে পৌঁছায়, তখন তার শ্বাস নিতে অসুবিধা হয়। সেই সময় অক্সিজেন প্রয়োজন পড়ে। এজন্য পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার খুবই কাজের। বিশেষ করে যারা রোগীকে ঘরে রেখে চিকিৎসা দিতে চান।

একটি সিলিন্ডার কতক্ষণ পর্যন্ত চলে?

পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারগুলো ২.৭ কেজি, ৩.৪ কেজি, ৪.৯ কেজি এবং ১৩.৫ কেজি পর্যন্ত হয়। এগুলো প্রায় ২ ঘণ্টা ৪ মিনিট, ৩ ঘণ্টা ২৭ মিনিট, ৫ ঘণ্টা ৪১ মিনিট এবং ১৪ ঘণ্টা ২১ মিনিট পর্যন্ত চলতে পারে।

পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার কিট-এ একটি সিলিন্ডার, ভালভ, রেগুলেটর এবং মেডিকেল অক্সিজেন ভরা মাস্ক রয়েছে। পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন সাধারণত সেই রোগীদেরই দরকার পড়ে, যারা হোম কোয়ারান্টিনে রয়েছে এবং যাদের অতিরিক্ত মেডিকেল সাপোর্ট-এর দরকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.