কেন প্রায় সব ঘূর্ণিঝড়ের কেন্দ্র হচ্ছে বঙ্গোপসাগর?

Odd বাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় আম্ফানের রেশ না যেতেই তাণ্ডব চালাচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। ঠিক এক বছরের মাথায় আঘাত হানছে ইয়াস।

তবে আম্ফানের গতিপথ যেমন অভিমুখ ছিল কলকাতাগামী হলেও ইয়াসের গতিপথ বদলেছে। উত্তর এবং উত্তর পশ্চিমে এর গন্তব্য থাকায় ওড়িশার বালেশ্বরে আঘাত হানছে। এখন প্রশ্ন হল কেন বঙ্গোপসাগরই আতুরঘর হয়ে উঠছে ঘূর্ণিঝড়ের? ভূতত্ত্ববিদদের মতে গ্রীষ্মপ্রধান অক্ষরেখার সাগর কিংবা মহাসাগরে এমনটা দেখা যায়। তার প্রধান কারণ বাতাসে বায়ুর চাপ কম , হাওয়ার দাপট এবং বৃষ্টিপাতের আধিক্যে। 

১৯৭০ সাল থেকে ভারতের এই প্রান্ত ১৭০টি ঝড়ের সাক্ষী হয়েছে। যদিও বিশ্বের নিরিখে তা চতুর্থ।  ১৮২১ থেকে ২০১৭ পর্যন্ত ভারতের উপকূলীয় এলাকাগুলো গড়ে প্রতি বছর একটি করে সাইক্লোনের মোকাবেলা করেছে। এদের মধ্যে বঙ্গোপসাগরেই সবচেয়ে বেশি এবং সবচেয়ে ভয়ংকর ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। সেই অনুযায়ী আরব সাগরে অনেক কম আঘাত হেনেছে। সাইক্লোন তৈরি এবং তার শক্তিবৃদ্ধিতে বঙ্গোপসাগরকে 'অ্যাক্টিভ বেসিন' হিসেবেই বর্ণনা করেছেন ভূতাত্ত্বিকরা। 

গত ৪ বছরে ১২টি সাইক্লোন দেখেছে বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকাগুলো। তবে উত্তর ভারত মহাসাগরেও সাইক্লোন তৈরির হার বেড়েছে আগের থেকে। ভারতের ঘূর্ণিঝড় ইতিহাসে ভয়ংকর নাম- 'ভোলা'৷ পাঁচ লাখ মানুষের প্রাণ কেড়েছিল ওই ঝড়। এছাড়া নার্গিস, হুদহুদ, আয়লা এবং আম্ফান রয়েছে তালিকায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.