Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বে আমরা যত গাড়ি দেখি সেগুলোর মধ্যে মূলত ৪ টি রঙ-ই ঘুরেফিরে দেখা যায়। সাদা, কালো ,ধূসর এবং রূপালি। কিন্তু এত এত রঙের অস্তিত্ব থাকতেও গাড়িগুলো রঙিন না হওয়ার কারণ কী?
রঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান, বিএএসএফ'র ২০১৯ সালের তথ্যানুযায়ী, বিশ্বের ৩৯ শতাংশ গাড়ির রঙ সাদা; কালো, রূপালি ও ধূসর মিলিয়ে রয়েছে আরও ৩৯ শতাংশ। অর্থাৎ সব মিলিয়ে প্রায় ৮০ শতাংশ গাড়িই অ্যাক্রোমেটিক ল্যাকার দিয়ে রঙ করা হয় বলে বিবিসি সূত্রে জানা গেছে।
তবে এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে বলে কোটিং খাত (রঙ ও প্রলেপ দেওয়া নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো) জানায়। ডিলাররাও সবসময় জনপ্রিয় রঙগুলোই আনেন, তাই অন্যান্য উজ্জ্বল রঙের ব্যবহার খুবই সীমিত। আর ক্রেতারা ভাবেন, উজ্জ্বল বা ব্যতিক্রমী রঙ এর গাড়ি কিনলে পরে তা বিক্রি করতেও সমস্যা হবে।
কিন্তু রঙ প্রস্তুতকারকরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, বর্তমান রঙ গুলো বেশ সূক্ষ্ম, তাছাড়া যে পরিসংখ্যান দেখানো হয়েছে, তার চেয়ে বৈচিত্র্যময়। এখানে কালো শুধুই একটি কালো রঙ নয়, সাদা শুধুই সাদা নয়। রঙ এর প্রলেপগুলোও বিশেষ বিশেষ পদ্ধতিতে দেওয়া যায়। এসব রঙ এর সাথে বিভিন্ন ইফেক্ট, যেমন ধাতব গুড়া বা সামান্য মাইকা কিংবা কাঁচ ব্যবহার করেও কোটিংয়ে বৈচিত্র্য আনা হয়।
রঙের শেডও বদলে দেওয়া সম্ভব বলে জানালেন তারা। সাদার মধ্যে সামান্য নীলচে রঙ যোগ করলে একটি আধুনিক লুক পাওয়া যায়। আবার হলদে সাদা হলে তা আভিজাত্য বোঝায়। এসব পরিবর্তন খুবই সূক্ষ্ম, কিন্তু তা ক্রেতার মনোভাব বদলে দিতে সক্ষম। আর গাড়ি প্রস্তুতকারকরা সবসময়ই ক্রেতার চাহিদামাফিক রঙের দিকেই নজর রাখেন। কারণ একজন ক্রেতা সর্বপ্রথম গাড়ির রঙই খেয়াল করেন।
বিএএসএফ এর তথ্যানুযায়ী, সবচেয়ে জনপ্রিয় উজ্জ্বল রঙ নীল। ৯ শতাংশ গাড়ি নীল রঙের বানানো হয়, লাল রঙের বানানো হয় ৭ শতাংশ।





Post a Comment