তালার এই ছিদ্র কেন দরকার? জানলে চমকে যাবেন

Odd বাংলা ডেস্ক: দৈনন্দিন কাজে আমরা অনেক কিছুই ব্যবহার করে থাকি। প্রায়শই মনে প্রশ্ন জাগে এটা এমন কেন? ওটার কাজ কি? যেমন- কলমের ক্যাপে উপরের ছিদ্রটি কেন রাখা হয়। আবার বাচ্চাদের মাথার ক্যাপ গুলোতে কেনই বা নরম তুলতুলে বল গুলো দেয়া হয়। তালায় এই ছোট্ট ছিদ্রটার কি দরকার।  

এমন আরো অনেক কিছুই আছে যা জেনে রাখতে পারেন আপনিও। 

তালার পাশে থাকা ছোট্ট ছিদ্র

তালার মধ্যে অবশ্যই এই ছোট্ট ছিদ্র দেখে থাকবেন। প্রথমবার দেখতে এটিকে একদমই অযোগ্য বলে মনে হবে। কিন্তু ছিদ্রটি ব্যবহার করার জন্য বিশেষ কারণ রয়েছে। আসলে এটি তালাকে মরিচা পরার হাত থেকে রক্ষা করে ৷ এটির সাহায্যে তালা থেকে জল এবং অন্যান্য দূষিত পদার্থ বের হয়ে যায়। যদি এই ছোট ছিদ্রটি না দেওয়া থাকে তাহলে আপনার তালা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। 

কলমের ক্যাপের উপরের ছিদ্রটি

আপনি কি কখনো খেয়াল করেছেন কলমের ক্যাপে একটি ছিদ্র থাকে ? আপনি যে ধরনেরই কোম্পানির কলম ব্যবহার করেন না কেন প্রায় সবগুলোর ছিদ্র দেখতে পাবেন ৷ কিছু মানুষের অভ্যাস আছে যারা কলমের ক্যাপ চিবাতে থাকে। এর ফলে ক্যাপ মুখের সাহায্যে গলায় চলে যাওয়ার খুব স্বাভাবিক ঘটনা ঘটে। যদি কলমের ক্যাপে এই ছিদ্র না থাকে তাহলে শ্বাসকার্য আটকে গিয়ে আপনি মারা যেতে পারেন ৷ এজন্যই কলমের ক্যাপে ছিদ্র রাখা হয়। যাতে এয়ার সার্কুলেশন হতে পারে ৷ 

ললিপপের স্টিকের ছিদ্র

বাচ্চাদের সবচেয়ে পছন্দের ক্যান্ডির মধ্যে ললিপপ অন্যতম। বড়রাও বাদ যান না। এই ক্যান্ডি ছোটবেলাতে তো অবশ্যই খেয়ে থাকবেন । আচ্ছা কখনো কি লক্ষ্য করেছেন, ললিপপের শেষ মাথায় একটি ছিদ্র থাকে। বাচ্চারা মনে করে এটি বোধহয় শিশ বাজানোর জন্যই দেয়া হয়েছে। আসলে এই ছিদ্রের সাহায্যে ক্যান্ডি স্টিকের সঙ্গে লেগে থাকে আর এটিকে খাওয়ার সময় পড়ে যাওয়া থেকে রক্ষা করে। এছাড়াও এটি গলায় আটকে গেল এয়ার-সারকুলেশন এর জন্য কাজ করে থাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.