ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে ৭ অভিবাসীর মৃত্যু

Odd বাংলা ডেস্ক: ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবির ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু হয়েছে।

বুধবার ইতালির দ্বীপ লাম্পেদুসা থেকে ৮ কিলোমিটার দূরে নৌকাটি উল্টে যায় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, নৌকাটির ৪৬ জনকে জীবিত উদ্ধার করে ভূমধ্যসাগরীয় দ্বীপটিতে নিয়ে যাওয়া হলেও এখনও ৯ আরোহী নিখোঁজ রয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের লাখ লাখ মানুষকে সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে দেশ ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিতে ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ পাড়ি দিতে দেখা যাচ্ছে।

অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে ঢোকার অন্যতম প্রধান পথ ইতালিতে মাঝে এই আগমনের সংখ্যা কিছুটা কমলেও, এ বছর আবার তা বাড়তে শুরু করেছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইতালিতে প্রায় ১৯ হাজার ৮০০ অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছে; গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ৬ হাজার ৭০০'র সামান্য বেশি।

মঙ্গলবার রাতে চারটি নৌকায় করে আরও প্রায় ৩০০ অভিবাসনপ্রত্যাশী লাম্পেদুসা দ্বীপে নেমেছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে এ প্রসঙ্গে ইতালির কোস্ট গার্ড ও ফাইন্যান্স পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.