Odd বাংলা ডেস্ক: চুইংগাম একটি প্রচলিত খাবার। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই এটা খেতে পছন্দ করে। চুইংগাম সব জায়গায়ই কিনতে পাওয়া যায়। এটি সব দেশে সহজলভ্য হলেও সিঙ্গাপুরে ব্যতিক্রম। কারণ দেশটিতে চুইংগাম বেচা-কেনাই নিষিদ্ধ।
এমনকি এটা বিক্রি করে যারা তাদের সাজা খুব ভয়াবহ। দেশটিতে চুইংগাম বিক্রি করলে বিশাল অংকের জরিমানা ধরা হয়। সিঙ্গাপুরে চুইংগাম বিক্রির জরিমানা এক লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ লাখ টাকা।
১৯৯২ সাল থেকে এই আইন চালু করে সিঙ্গাপুর। তখন থেকে চুইংগাম পরিবহন, বিক্রি ও খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এমনকি গাম জাতীয় যে কোনো পণ্যের ওপরই দেশটির নেতিবাচক মনোভাব রয়েছে। সিঙ্গাপুরে চুইংগাম বিক্রির ওপর বিশাল এই জরিমানা আরোপ হলো কেন- এই প্রশ্ন হয়তো আপনার মনে ঘুরপাক খাচ্ছে।
সিঙ্গাপুর খুব পরিচ্ছন্ন শহর, এটা কারও অজানা নয়। মূলত পরিচ্ছন্নতা বজায় রাখতেই এমন পদক্ষেপ নেয় তারা। চুইংগাম চিবিয়ে ফেলে দিলে সেগুলো রাস্তায় লেপটে যায়। আর সেই জায়গাটা খুব বাজেভাবে নোংরা হয়। আর এ পরিস্থিতি এড়াতেই সিঙ্গাপুরে চুইংগাম খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।





Post a Comment