কোপায় শক্তিশালী ব্রাজিল! দেখুন তাদের ২৪ জনের দলে কে কে আছেন
Odd বাংলা ডেস্ক: কোপা আমেরিকার জন্য ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করে ব্রাজিল। যে দল বেশ শক্তিশালী বলেই মনে করছে ফুটবলমহল। ১৪ জুন মাঝরাতে 'বি' গ্রুপে ভেনিজুয়েলা এবং ব্রাজিলের খেলা দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। এই গ্রুপে ব্রাজিলের অন্য প্রতিপক্ষ কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু।
এদিকে কোপা আমেরিকায় মাঠে নামার আগে শক্তিশালী দল সাজিয়েছে ব্রাজিল।
ব্রাজিল দলে যারা আছেন:
গোলরক্ষক:
অ্যালিসন বেকার, ওয়েভারটন, এডারসন।
ডিফেন্ডার:
দানিলো, এমারসন, ফেলিপে, আলেক্স সান্দ্রো, রেনান লোদি, এডের মিলিটাও, থিয়াগো সিলভা, মার্কুইনহোস।
মিডফিল্ডার:
ক্যাসেমিরো, ফাবিনহো, ফ্রেড, লুকাস পাকুয়েতা, ডগলাস লুইজ, এভারটন রিবেইরো।
ফরোয়ার্ড:
এভারটন, রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল বারবোসা, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন।





Post a Comment