খানিকটা স্বস্তি, দেশে অনেকটাই কমল দৈনিক করোনায় মৃতের সংখ্যা
Odd বাংলা ডেস্ক: করোনা আবহে দেশে বিরাট স্বস্তি। একলাফে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা অনেকটা কমল। পাশাপাশি দৈনিক সংক্রমণও কমল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৪০৩ জনের। একদিনে সংক্রমিত হয়েছেন ৯১ হাজার ৭০২। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৮০ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮২৩। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৭৭ লাখ ৯০ হাজার ৭৩ জন। মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৭৯। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১১ লাখ ২১ হাজার ৬৭১।





Post a Comment