বায়ুত্যাগ মারণ রোগ সারায়; চেপে রাখবেন না প্লিজ
Odd বাংলা ডেস্ক: যখন তখন ক্যান্সার কি আপনাকে বিড়ম্বনায় ফেলে? লোকজনের বাঁকা নজর, ট্যাঁরা সমালোচনায় আপনি কি লজ্জায় লাল বা বেগুনী? এসব ভাবনা মাথা থেকে এক্কেবারে সরিয়ে ফেলুন। লজ্জিত হওয়ার বদলে বায়ুত্যাগ করে এবার বরং গর্বিত হন। কারণ এর থেকে নিসৃত গন্ধ কেবল আপনার নয় বরং আশপাশে থাকা সবারই ক্যান্সার কমিয়ে দেবে।
নয়া এক গবেষণা বলছে, বায়ুত্যাগ ক্যান্সারসহ বেশ কিছু মারণ রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইংল্যান্ডের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরামর্শ অনুযায়ী, বাতকর্ম চেপে রাখা একেবারেই স্বাস্থ্যকর নয়। বরং সবার সামনে প্রকাশ্যে সশব্দে বায়ুত্যাগ করুন।
মানুষের বাতকর্মের সঙ্গে অল্প পরিমাণে হাইড্রোজেন সালফাইড গ্যাস বেরোয়। গবেষকদের দাবি, এই গ্যাসের গন্ধ ক্যান্সার, স্ট্রোক, ডিমেনশিয়া, হার্ট অ্যাটক প্রতিরোধে সক্ষম।
বায়ুত্যাগ থেকে নির্গত হাইড্রোজেন সালফাইড থেকে গবেষকরা এখন ওষুধ তৈরির কাজে ব্যস্ত।





Post a Comment