গরমে তেল বা ভ্যাসলিন ছাড়াই ঠোঁট ফাটা সমস্যার সমাধান


Odd বাংলা ডেস্ক: শীতকালে ত্বকের খুব সাধারণ একটি সমস্যা হচ্ছে ঠোঁট ফাটা। তবে এই সমস্যা যে কেবল শীতেই হয় এই ধারণা ভুল। কারণ গরমেও অনেকের মধ্যে ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়। এর পেছনে মূল কারণ হচ্ছে জল শূন্যতা।

এক্ষেত্রে শীতে ঠোঁট ফাটলে যে পদ্ধতিতে যত্ন নেয়া হয়, গরমে কিন্তু সেই একই পদ্ধতি খাটবে না। কারণ তীব্র গরমে ঠোঁটে তেল বা ভ্যাসলিন ব্যবহার করা বেশ বিড়ম্বনার বিষয়। তাই চলুন জেনে নেয়া যাক গরমে ঠোঁট ফাটা রোধে আমাদের করণীয় কী-

>> টোনার হিসেবে ঠোঁটে ব্যবহার করুন গোলাপজল।

>> হালকা ধরনের কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

>> বেসনের সঙ্গে দুধ মিশিয়ে ঘষে ঘষে ঠোঁট পরিষ্কার করুন।

>> কোকো বাটার আছে এমন লিপবাম ব্যবহার করতে পারেন ঠোঁটে।

>> সপ্তাহে একদিন তিলের তেল ঘষে ঠোঁটের মরা চামড়া উঠিয়ে নিন।

>> প্রচুর পরিমাণে জল পান করুন। জলের অভাবে শরীর শুষ্ক হয়ে ফাটতে পারে ঠোঁট। খেতে পারেন তরমুজের মতো রসালো ফল।

>> বিভিন্ন ধরনের ফল ও ফলের বীজ দিয়ে সালাদ বানিয়ে খান। ফ্লাক্স সিড, পেঁপের বীজ, তিল মিশিয়ে বানানো সালাদ নিয়মিত খেতে পারলে ত্বক ভেতর থেকে থাকবে নরম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.