শুভেন্দু অধিকারির নাম বলতেই মমতা বললেন 'This Press Conference is Over'

Odd বাংলা ডেস্ক: শুক্রবারের প্রেস কনফারেন্সের আগে তৃণমূলের তরফে টুইট করে বলা হয় বিজেপি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। মুকুল রায়ের প্রত্যাবর্তন একপ্রকার জয় তৃণমূলের জন্য। বিজেপির কেন্দ্রীয় পদে থাকা মুকুল রায়ের তৃণমূলের যোগ দান দলকে অবশ্যই শক্ত মাটি দিয়ে দিল। 

কিন্তু এদিন কোথাও গিয়ে উপস্থিত না থেকেও শুভেন্দু অধিকারি যেন উপস্থিত ছিলেন এই সাংবাদিক সম্মেলনে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন চলাকালীন বারেবারে চরমপন্থী ও নরমপন্থী বিরোধীতার কথা বলছিলেন। তিনি বলেছেন  যে নির্বাচনের সময় মুকুল রায় একটিও কুকথা ব্যবহার করেননি। কিন্তু একই সঙ্গে তিনি বলেছেন যে অনেকে চরমপন্থায় বিরোধীতা করেছিলেন। তাঁর কথায় বোঝাই গেল তিনি শুভেন্দুর কথা বলছিলেন। আর শুভেন্দু অধিকারির নাম যখন আরেক সাংবাদিক নিতে গেলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন 'This Press Conference is Over'.

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.