কোটি টাকায় বিক্রি হয় যে প্রাণী!

Odd বাংলা ডেস্ক: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কালোবাজার- বন্যপ্রাণীর চোরাচালান। আর এতে রয়েছে বিভিন্ন প্রকারের প্রাণী। তবে সব থেকে বেশি চাহিদা প্যাঙ্গোলিন নামের একটি স্তন্যপায়ী প্রাণীর।  

কেন প্যাঙ্গোলিনের এতো চাহিদা? 

আসলে প্যাঙ্গোলিনের শরীরময় যে আঁশ, তার চাহিদা বিপুল। সেখান থেকে প্রাচীন ঔষধি তৈরি হয়। আর তা বিক্রি করা হয় চড়া দামে। এশিয়া ও আফ্রিকার দুই মহাদেশে আটটি প্রজাতির প্যাঙ্গোলিন পাওয়া যায়।  এগুলো বিশেষ ভাবে সংরক্ষণ করা হয়।

প্যাঙ্গোলিনের দুটি প্রজাতি এরই মধ্যে বিলুপ্ত বলা যায়।

 আইএউসিএন (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার)-এর দেয়া তথ্য অনুযায়ী গত পাঁচ বছরে দশ লাখেরও বেশি প্যাঙ্গোলিনকে হত্যা করা হয়েছে।

এর শরীরের আঁশ জঙ্গলে তাকে বিপদ থেকে রক্ষা করে। কিন্তু অন্য পশুদের থেকে রেহাই পেলেও লোভী শিকারীদের হাত থেকে নিস্তার পায়নি এই প্রাণী।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.