অন্যের ব্যবহার করা কনডম ধুয়ে মুছে বাজারে বিক্রি! তারপর..

Odd বাংলা ডেস্ক: এমনও হয়। কনডম একবার ব্যবহার করা হয়ে গেছে। কিন্তু সই কনডমই ধুয়ে মুছে বিক্রি। হ্যাঁ, এমনই কারবার চলছিল ভিয়েতনামে। আর এই কাজের সঙ্গে জড়িত ছিল এক মহিলা। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। 

জানা যায়, ব্যবহৃত ৩ লাখ ২০ হাজার কনডম বিক্রির জন্য সংগ্রহ করেছিলেন অভিযুক্ত নারী। কিন্তু এর আগেই তার কারখানায় অভিযান চালিয়ে সবগুলিই জব্দ করেছে নিরাপত্তা সদস্যরা।

পুলিশ বলছে, দক্ষিণ বিহু দুং প্রদেশ ৩৬০ কেজি রাবারের কনডম উদ্ধার করা হয়েছে। ব্যবহার করা কনডম ধুয়ে মুছে আবারো প্যাকেট করে ব্যবহারের উপযোগী করে তোলা হত ওই কারখানাটিতে।

অভিযুক্ত নারীর দাবি,প্রতি গ্রাম ব্যাগ অনুসারে তাকে অর্থ প্রদান করা হতো। যদিও তিনিই ওই গুদামঘরটির প্রকৃত মালিক বলে ধারণা করা হচ্ছে।

এ পর্যন্ত কতগুলি ব্যবহৃত কনডম অবৈধভাবে বাজারে বিক্রি করেছে তা জানা যায়নি। একজনের ব্যবহার করা কনডম পরিষ্কার করে আবারো ব্যবহারের ফলে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে মনে করেন চিকিৎসকরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.