বিয়ের ২২ মাসেও স্পর্শ করতে দেয়নি স্ত্রী! স্বামী যা করলেন...

Odd বাংলা ডেস্ক: বিয়ের পর ২২ মাস কেটে গিয়েছে। তবে শারীরিক সুখ থেকে বঞ্চিত থেকে গেছেন স্বামী। স্ত্রী কোনোভাবেই সম্পর্কে জড়াননি। শেষ পর্যন্ত মানসিক অবসাদে ভুগে চরম সিদ্ধান্ত নিয়ে বসেছিলেন স্বামী। আত্মহত্য়া করেন তিনি। এমনই ঘটনা ঘটেছিল আহমেদাবাদে। 

মৃত্যুর আগে তার স্বামী অভিযোগ করেছিলেন, বিবাহিত জীবনে বিশেষ সম্পর্কে না জড়াতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন।

এ ঘটনায় শাহেরকটডা পুলিশ মানিনগরের ওই নারীকে আটকও করে। মৃতের মায়ের অভিযোগর ভিত্তিতেই অভিযুক্ত গীতা পারমারকে আটক করা হয়।

পুলিশ বলছে, মৃত সুরেন্দ্র সিনহা রেলে চাকরি করতেন। ২০১৮ সালের অক্টোবরে তাদের বিয়ে হয়। এর আগে ২০১৬ সালে সুরেন্দ্রর প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন। এদিকে গীতার আরো দুবার ডিভোর্স হয়েছিল।

মৃতের মা অভিযোগে বলেছিলেন, আমার ছেলে আর তার বউ আলাদা বিছানায় ঘুমাতো। এ ব্যাপারে আমার ছেলের কাছে জানতে চাইলে সে বলেছে, স্বামী হিসেবে সে কোনো অধিকারই পায়নি।

তিনি আরো বলেছেন, স্ত্রীর কাছ থেকে অধিকার না পেয়ে আমার ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছিল। এছাড়া যে কোনো সামান্য ইস্যু নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। কিছু হলেই গীতা বাপের বাড়ি চলে যেত। এসব সহ্য করতে না পেরে আমার ছেলেটা আত্মহত্যা করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.