শুক্রবার এই দেবীর পজো করলেই বদলে যাবে জীবন
Odd বাংলা ডেস্ক: শাস্ত্র অনুযায়ী, শুক্রবার করে নিয়মিত দেবী দূর্গার আরাধনকরলে দেবীর আর্শীবাদ পাওয়া যায়। দেবী দূর্গার কৃপা পেতে নিয়মিত পুজো করার কিছু নিয়ম রয়েছে।
বাস্তুশাস্ত্র মতে, দক্ষিণ-পূর্ব দিকে দেবী দূর্গার বিগ্রহ স্থাপন করলে সুফল পাওয়া যায় । এতটুকু ভুল হলে পুজো বিফলে যেতে পারে।
বিগ্রহের দক্ষিণ-পূর্ব দিকে মাটির প্রদীপ জ্বালাতে হবে। তবে ওই প্রদীপ যেন নয়দিন পর্যন্ত জ্বলে, সেদিকে খেয়াল রাখতে হবে। টানা ৯দিন ধরে প্রদীপ জ্বালানোর অর্থ হল, এই সময় দেবী জাগ্রত থাকেন। এমনটা করলে সব ধরনের বিপদ থেকে রক্ষা পেতে পারেন। মানসিক অবসাদ থেকে মুক্তিও মিলতে পারে।
পুজোর আগে ঠাকুরঘর পরিস্কার করা, গঙ্গাজলে জায়গাটি পরিশুদ্ধ করে তোলা, মূর্তি বা ছবি মুখে পরিস্কার করে রাখার নিয়ম। শক্তির দেবীকে তুষ্ট করতে এই কাজ নিয়মিত করতে হবে।





Post a Comment