মুখ্যমন্ত্রী পদ থেকে ইয়েদুরাপ্পার পদত্যাগ

Odd বাংলা ডেস্ক: অবশেষে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন বি এস ইয়েদুরাপ্পা । সোমবার এমনটাই জানালেন বিজেপির এই প্রবীণ নেতা। বেশ কিছুদিন ধরেই মুখ্যমন্ত্রীত্ব ছাড়ার ইঙ্গিত দিচ্ছিলেন ইয়েদুরাপ্পা। শেষমেষ নিজের সিদ্ধান্ত জানালেন তিনি। একপ্রকার নিশ্চিত হল তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ। 

বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছিলেন, দলীয় নেতৃত্ব তাঁকে যা নির্দেশ দেবে তাই মেনে চলবেন তিনি। তারপরেই কর্ণাটকের মসনদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন ইয়েদুরাপ্পা। তিনি জানিয়েছিলেন, ''হাইকমান্ডের নির্দেশের অপেক্ষায় রয়েছি। আমাকে তা জানান হলে পরবর্তী পদক্ষেপ নেব।'' 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.