সাড়ে ৭ হাজার ক‌য়েন দিয়ে সাজা‌লেন রান্নাঘর

Odd বাংলা ডেস্ক: শখ পূরণ করতে মানুষ কতো কিছুই না করে থাকেন! তাই তো বলা হয় যে, শখের তোলা লাখ টাকা। শখ করে মানুষ গাড়ি কেনে, বাগান করে, বাড়ি করে। আর সেই শখের বাড়ি কিংবা ঘর প্রতিটি মানুষের জন্যই প্রশান্তির স্থান। তাই তো শান্তির এই ঘরকে আকর্ষণীয় করতে নানাভাবে মনের মাধুরী মিশিয়ে সাজান সবাই। 

তেমনটাই করেছেন ইংল্যান্ডের বিলি জো ওয়েলসবি নামের এক নারী। তিনি নিজের বেড রুম কিংবা ডাইনি রুম নয়, রান্নাঘরের দেয়াল সাজিয়েছেন সাড়ে সাত হাজার মুদ্রা দিয়ে।

উল্লেখ্য, ইংল্যান্ডের কিছু কিছু এলাকা এখনও লকডাউনের অধীনে রয়েছে এবং ২১ জুন থেকে করোনাভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় লকডাউন আরো কয়েক সপ্তাহ বাড়িয়ে দিয়েছে দেশটির সরকার।

তাই তিনি লকডাউনে সময় কাটাতে বেঁছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন এক পন্থা। বিলি তার রান্নাঘরের দেয়ালগুলো সাজিয়ে পাড় করেছেন পুরো লকডাউন। আর সেটি সাজিয়েছেন ৭ হাজার ৫০০ টি মুদ্রা দিয়ে। যার প্রতিটি মুদ্রার মূল্য ৭৫ ইউরোর সমান। অর্থাৎ ভারতীয় টাকায় মোট ৫ কোটি ৭৬ লাখ ১৮ হাজার টাকা খরচ করেছেন তিনি।

দ্য সান পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে বিলি জানান, এটি আমাদের সব চেয়ে আনন্দের জায়গা। প্রায় ১০ ঘণ্টা সময় লেগেছে পুরো কাজটি সম্পন্ন করতে। ভাবতেই ভালো লাগছে পুরোটাই আমার নিজ হাতে করা। এদিকে বিলি তার রান্নাঘরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে অনেকেই বাহবা জানান তাকে। একজন লিখেছেন 'কি চমৎকার!' আবার আরেকজন লিখেছেন 'খুবই সুন্দর লাগছে।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.