রাজধানীর রাজপথে ট্রাক্টর নিয়ে রাহুল গান্ধী, দেখুন ভিডিও


Odd বাংলা ডেস্ক: সংসদের বাদল অধিবেশ কার্যত অচল হয়ে রয়েছে। তার মাঝেই চলছে কৃষক আন্দোলন। এবার ট্রাক্টরে করে সংসদ ভবনে গেলেন রাহুল গান্ধী। 


সোমবার ট্র্যাক্টর চালিয়ে সংসদে পৌঁছন রাহুল। তিনি বলেন, ‘‘কৃষকদের অধিকার ছিনিয়ে নিয়ে কয়েক জন শিল্পপতির পকেট ভরাতে চাইছে সরকার। কৃষক স্বার্থ বিরোধী কালো আইন প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে।’’ 

গত ১ বছর ধরে নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছেন কৃষকরা। আন্দোলন চলাকালীন মৃত্যু হয়েছে অনেকের। তাদের কাছে সব মিলিয়ে ৫৩৭ জন কৃষকের মৃত্যুর রেকর্ড রয়েছে বলে জানিয়েছে সংযুক্ত কিসান মোর্চা। তারই মাঝে রাহুলের এই প্রতিবাদ আরও একটু শক্তিশালী করল এই আন্দোলনকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.