বিয়ে করতে হবে তালিবানকেই, আফগানিস্তানে ফিরল যৌনদাসী প্রথা!
Odd বাংলা ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের বেশ কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ এই মুহূর্তে তালিবানের হাতে। দেশের বেশিরভাগ এলাকা দখলের লক্ষ্যে যুদ্ধ অব্যাহত। এই পরিস্থিতিতে নয়া ফতোয়া জারি করল তালিবানি সংগঠন। সেদেশে ১৫ বছর ঊর্ধব বালিকা এবং ৪৫ বছরের বয়সের নীচে যেসব বিধবা মহিলারা রয়েছেন তাঁদের নামের তালিকা অবিলম্বে তালিবানের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আফগান ধর্মীয় নেতাদের।
জানা গিয়েছে, ওই মহিলাদের সঙ্গে তালিবান গোষ্ঠীর সদস্যদের বিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। বিয়ের পর পাকিস্তানের ওয়াজিরিস্তানে নিয়ে যাওয়া হবে বালিকা এবং মহিলাদের। সেখানে ইসলাম ধর্মে দীক্ষিত করার পর তাঁরা হৃত গৌরব ফিরে পাবেন, এমনই দাবি তালিবানের।
তালিবানের কালচারাল কমিশনের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, 'আমাদের দখলে যেসব এলাকা রয়েছে সেখানকার সব ইমাম এবং মোল্লারা দ্রুত ১৫ বছরের বেশি যাঁদের বয়স এবং ৪৫ বছরের নীচে যেসব মহিলা রয়েছেন, তাঁদের তালিকা তালিবানের কাছে জমা দিন। খুব শীঘ্রই আমাদের যোদ্ধাদের সঙ্গে তাঁদের বিয়ে হবে'।





Post a Comment