বাড়িতে বসেই বানান ‘ভায়াগ্রা’! লাগবে তরমুজ !

Odd বাংলা ডেস্ক: ভায়াগ্রা ব্যবহারের ক্ষেত্রে খরচের ব্যপারটা তো আছেই; তার সঙ্গে উপরি পাওনা হিসেবে আছে পার্শ্ব-প্রতিক্রিয়াও! তাই, হলিউডের ছবি এই ভায়াগ্রাকে যতই লাভ অ্যান্ড আদার ড্রাগস্ বলে চালাক না কেন, জিনিসটা কিন্তু খুব একটা সুবিধের নয়!

কিন্তু সমস্যাটা অন্য জায়গায়! তা হলো- দরকার না পড়লে কি কেউ খামোখা ভায়াগ্রার মতো তীব্র যৌন উত্তেজক ব্যবহার করতে চাইবেন? ফলে, লিঙ্গশৈথিল্যের কারণে সারা পৃথিবী জুড়েই ভায়াগ্রার বিকিকিনি বাড়ে। সঙ্গে বাড়ে অসুখও!

এই পর্যন্ত পড়েই কি হাঁফ ধরছে? তাহলে বরং এগোনো যাক সহজ পথে। যেখানে ক্ষণিকের সুখ অসুখ নয়, বরং নিয়ে যাবে অর্গ্যাজমের শিখরে।

রোজকার খুব খুব ছোট ছোট খাবারেই তো লুকিয়ে আছে ওষধি-গুণ। বাড়িতে ভায়াগ্রার চেয়েও তীব্র যৌন যে উত্তেজক বানানোর কথা বলা হচ্ছে, তার উপকরণ রয়েছে সবারই হাতের নাগালে! পথে-ঘাটে চলাফেরার সময়ে রোজই চোখে পড়েছে তার সম্ভার। বিশেষ করে এই গরমে তো বটেই!

জিনিসটা আর কিছু নয়, তরমুজ! স্বাস্থ্যজ্ঞদের অভিমত, তরমুজ কোনও দিক থেকেই ভায়াগ্রার চেয়ে কম কিছু নয়! বরং, এক দিক থেকে এগিয়ে। কেন না, এতে পার্শ্ব-প্রতিক্রিয়ার কোনও গল্পই নেই!

সেই জন্যই স্বাস্থ্যজ্ঞরা বলছেন, তরমুজ প্রাকৃতিক যৌন উত্তেজক হিসেবে কাজ করে। কেননা, তরমুজের মধ্যে রয়েছে অ্যামিনো অ্যাসিড। যা সারা শরীরে তো বটেই, এমনকী সরাসরি পুরুষাঙ্গেও রক্ত সঞ্চালন বাড়ায়। তাই যাদের লিঙ্গশৈথিল্যের সমস্যা রয়েছে, তাদের রোজ তরমুজ খাওয়ার পরামর্শও দিচ্ছেন তারা।

এখানেই কি তাহলে গল্পটা শেষ? রোজ এক টুকরো তরমুজ আর কাম তামাম?

তরমুজ না হয় রক্ত সঞ্চালন বাড়িয়ে শিরায় শিরায় ঝড় তুলল! কিন্তু, সেই ঝড়কে আরও পোক্ত করতে সঙ্গে চাই দুটো বাড়তি উপাদান- লেবু আর বেদানা। যাতে কাজ হয় সঙ্গে সঙ্গেই!

এবার বরং দেখে নেওয়া যাক, মাত্র দুটো সহজ ধাপে কীভাবে বাড়িতেই বানাবেন প্রাকৃতিক এই যৌন উত্তেজক।

উপকরণ:

একটা তরমুজের ১/৪ বা সিকি ভাগ, একটা লেবু, একটা বেদানা।

পদ্ধতি:

• প্রথমে সবকটা উপকরণ মিক্সিতে দিয়ে রস করে নিন।

• এবার সেই রসটা একটা বোতলে ঢেলে তুলে রাখুন রেফ্রিজারেটরে।

ব্যবহারের নিয়ম:

• রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটা কাপ বা গ্লাসের এক তৃতীয়াংশ পরিমাণে রসটা খেতে হবে।

• একই পরিমাণে খেতে হবে রাতে ঘুমোতে যাওয়ার আগে।

তার পর নিজেই তফাতটা দেখুন! 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.